দেশ মাতৃকার সেবায় নিবেদিত এক ডিজিটাল যাত্রা
"প্রিয় স্বদেশ" কোনো সাধারণ সংবাদ মাধ্যম নয়; এটি একটি আদর্শিক সংগ্রাম। দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষে প্রয়োজনে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই করে যাবার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই পথ চলা।
আমরা বিশ্বাস করি, ডিজিটাল যুগে তথ্যের সঠিক উপস্থাপনা এবং ইতিহাসের নির্ভুল সংরক্ষণই হলো দেশপ্রেমের অন্যতম শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৈরি করছি এক অভেদ্য ডিজিটাল দুর্গ।
আমাদের মিশন হলো নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া, উন্নয়ন বিরোধী অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডকে তথ্য-প্রমাণসহ মানুষের সামনে উপস্থাপন করা।
আমরা এমন একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে গুজব ও অপপ্রচারের কোনো স্থান নেই। আমাদের ভিশন হলো তথ্যের মাধ্যমে একতা তৈরি করা এবং দেশপ্রেমিক নাগরিকদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শের নিরবচ্ছিন্ন প্রচার।
জুলাই-আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহের দালিলিক ও সচিত্র আর্কাইভ তৈরি।
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির তথ্যসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।
অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে নিয়মিত ফ্যাক্ট-চেকিং ও সচেতনতা বৃদ্ধি।
"আমরা কোনো ব্যক্তি নই, আমরা একটি আদর্শের প্রতিচ্ছবি।"
আমাদের সাথে যুক্ত থাকুন